১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

​জেলা পর্যায়ে "শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার" কায়েসুর রহমান

আপলোড সময় : ০৪-০৬-২০২৬
​জেলা পর্যায়ে "শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার" কায়েসুর রহমান কায়েসুর রহমান

মজিদুল ইসলাম, নোয়াখালী: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় নোয়াখালী জেলা পর্যায়ে "শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার" হিসেবে নির্বাচিত হয়েছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান। বৃহস্পতিবার (৪জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। 

 জেলা প্রথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার বাচাই করা হয়। নোয়াখালীর ৯টি উপজেলার ৯জন উপজেলা নির্বাহী অফিসার থেকে শ্রেষ্ঠ নির্বাচিত হন বেগমগঞ্জ উপজেলা নির্বাহ অফিসার কায়েসুর রহমান। এর পর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। 

 বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান জানান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই অর্জন আমার একার নয়, প্রাথমিক শিক্ষা পরিবারের সবার। আগামীতেও তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ